Donderdag 02 April 2026

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর এই ৪ জন মানুষ আবার চাঁদের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর এই ৪ জন মানুষ আবার চাঁদের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সফলভাবে তাদের আর্টেমিস মহাকাশ অভিযানের সূচনা করেছে। এর মধ্য দিয়ে ৫৩ বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই অভিযান শুরু হয়। বহু বছর পর মানুষবাহী মহাকাশযান চাঁদের পথে রওনা হওয়ায় ঘটনাটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা–নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে। ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।  মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি উৎক্ষেপণের সময় কেনেডি স্পেস সেন্টার এলাকায় হাজারো মানুষের ভিড় ছিল। রকেটটি আকাশে উঠতেই উপস্থিতদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। মিশনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নভোচারীরা এই অভিযানের গুরুত্ব তুলে ধরেন। জেরেমি হ্যানসেন বলেন, এটি কেবল একটি দেশের নয়, বরং পুরো মানবজাতির প্রতিনিধিত্বকারী এক যাত্রা। তবে এই মিশনে চাঁদে অবতরণের পরিকল্পনা নেই। প্রায় ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবেন এবং মহাকাশযানের বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করবেন। বিশেষ করে, আগে মানুষ বহন না করা এই মহাকাশযানের নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত পরবর্তী বড় লক্ষ্য পূরণের প্রস্তুতি। আর্টেমিস-৪ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে আবার মানুষ নামানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন। একে চাঁদে আর মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Read More

পিরিজপুর মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা

পিরিজপুর মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি: বরিশাল দিগন্ত প্রেস মাইকিং করে ২ হাজার টাকা করে কেজি বিক্রি বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২০ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে সেই মাছ নিমালে উঠলে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের মোঃ হোসেন শরিফ পাচঁ লাখ টাকায় মাছটি কিনেন জেলেদের কাছ থেকে। বুধবার সকাল ১০ টায় মঠবাড়িয়া মাছ বাজারে খটক মাছটি কেটে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে এবং দেখতে মাছ বাজারে ভিড় করেন। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। খটক মাছ ৫ লক্ষ টাকা দামে ক্রয় করেছেন বলে জানান । মাছটি মঠবাড়িয়ায় আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে ব্যপক কৌতুহল সৃষ্টি হয়। এরপর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি টের পেয়ে মাছটি জব্দ করে হারপিক দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এবং পরীক্ষার জন্য কিছু মাছ ল্যাবে পাঠানো হয়।এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যান। মঠবা‌ড়িয়া উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) সুদীপ্ত দেবনাথ জানান, খটক মাছ বি‌ক্রির খবর পে‌য়ে তাৎখ‌নিক জব্দ ক‌রি। এসময় মাছ ব‌্যবসায়ী পা‌লি‌য়ে যায়। বা‌গেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হো‌সেন জানান, বিলুপ্তপ্রায় খটক মাছ‌টি মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রশাসন জব্দ ক‌রে‌ছে। খবর পে‌য়ে মাছ‌টির হার‌পিক দি‌য়ে মা‌টি চাপা দেয়া হয় এবং কিছু মাছ ল‌্যা‌বে টেষ্ট করার জন‌্য ল‌্যা‌বে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
Read More

কাজিরহাট ২ নং লতা ইউনিয়ন ব্রিজ যেন মরণফাঁদ: ৪ বছর ধরে ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

কাজিরহাট ২ নং লতা ইউনিয়ন ব্রিজ যেন মরণফাঁদ: ৪ বছর ধরে ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ নিজস্ব প্রতিবেদক, কাজিরহাট থানা বরিশাল দিগন্ত প্রেস বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আসলি সন্তোষপুর এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘ তিন-চার বছর ধরে ভেঙে পড়ে আছে। সন্তোষপুর বাংলাবাজার স্কুলের পেছনে চৌধুরী বাড়ির সামনের এই ব্রিজটি বর্তমানে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ​সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি মাঝখান থেকে ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। অথচ এই ব্রিজটি দিয়েই প্রতিদিন কয়েক গ্রামের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা যাতায়াত করেন। সামনেই বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন সকাল-বিকেল শত শত মানুষের যাতায়াত এই পথেই। কিন্তু ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ​সুপারি গাছই একমাত্র ভরসা, ​সরকারি কোনো উদ্যোগ না দেখে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজের ভাঙা অংশে সুপারি গাছ বিছিয়ে দিয়েছেন। বর্তমানে ঝুঁকি নিয়েই তার ওপর দিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। তবে স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানিতে সুপারি গাছ পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে শিশু শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য এই পারাপার এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ​"আমরা কয়েক বছর ধরে এই কষ্টের মধ্যে আছি। ব্রিজের ওপর সুপারি গাছ দিয়ে চলাচল করছি, কিন্তু বর্ষা এলে জীবন হাতে নিয়ে চলতে হয়। একটা ব্রিজ কি তিন-চার বছরেও ঠিক হয় না?" ​স্কুলের ঠিক পেছনেই ব্রিজটির অবস্থান হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে থাকায় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে অসুস্থ রোগী পরিবহন কিংবা বাজারে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে কয়েক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ​এলাকাবাসীর একটাই দাবি—আর কতকাল তারা এভাবে সুপারি গাছের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করবেন? গ্রামবাসী দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ করে তাদের যাতায়াতের পথ সুগম করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি

Featured Post

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...


পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক

পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক ​"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।​ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।​বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল দিগন্ত প্রেস 🔴 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 🎤 সুযোগ দিচ্ছে বরিশাল দিগন্ত প্রেস নিউজ প্ল্যাটফর্ম আমরা সারাদেশে নিম্নোক্ত পদে সাংবাদিক নিয়োগ দিচ্ছি: ✅ জেলা প্রতিনিধি ✅ উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ স্টাফ রিপোর্টার ✅ ভিডিও রিপোর্টার 📌 যোগ্যতা: • ন্যূনতম এইচএসসি / সমমান • সংবাদ সংগ্রহে আগ্রহী ও সাহসী • স্মার্টফোন ব্যবহার দক্ষতা • সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা 📍 কর্মক্ষেত্র: নিজ নিজ জেলা/উপজেলা 💼 সুবিধাসমূহ: ✔ প্রেস আইডি কার্ড ✔ সম্মানী ভিত্তিক আয় ✔ অনলাইন ও ফেসবুক নিউজ কাভারেজ সুযোগ 📞 যোগাযোগ: ০১৭২৮৯৯৭৯৭৯

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

Blogroll

About

Copyright © বরিশাল দিগন্ত প্রেস | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com