Sondag 05 April 2026

মেহেন্দিগঞ্জে দোকানে মিনিট কার্ড কিনতে গিয়ে হামলায় আহত ১: সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মেহেন্দিগঞ্জে দোকানে মিনিট কার্ড কিনতে গিয়ে হামলায় আহত ১: সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ​নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ: বরিশাল দিগন্ত প্রেস বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আলীগঞ্জ বাজারে মিনিট কার্ড কিনতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাবুল আকন নামের এক ব্যক্তি। স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধনের ঠিক পূর্ব মুহূর্তে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ​ঘটনার বিবরণ:ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত সোমবার সকাল আনুমানিক ১১টায় আলীগঞ্জ বাজারে মহিউদ্দিনের স্টেশনারি দোকানে 'মিনিট কার্ড' কিনতে যান বাবুল আকন। সে সময় পূর্ব শত্রুতার জেরে জামাল রাঢ়ীর ছেলে রাসেলসহ ৪-৫ জন মিলে অতর্কিতভাবে বাবুল আকনের ওপর হামলা চালায়। হামলাকারীদের মারধরে তিনি গুরুতর আহত হন। ​পরিবারের দাবি ও প্রমাণ:আহত বাবুল আকনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নৃশংস হামলার সম্পূর্ণ ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে। ফুটেজটি বিশ্লেষণ করলে অভিযুক্তদের পরিচয় এবং হামলার ধরণ পরিষ্কারভাবে ফুটে উঠবে। ​এলাকাবাসীর দাবি:এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে রাসেলসহ সংশ্লিষ্ট সকল অভিযুক্তকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন
Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাশ চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাশ চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী অনলাইন পোটলায় নিউজ, বরিশাল দিগন্ত প্রেস  প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ নয়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। তিনি বলেন, আজ নয়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কমকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনলাইন ক্লাসের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হবে। সেই হিসেবে আজ কোনো ধরনের সিদ্ধান্ত আসার সম্ভবনা কম। 
Read More

কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব মডেল টেইলার্সের মালিক

কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব মডেল টেইলার্সের মালিক বিশেষ প্রতিনিধি মোঃ তামিম হোসেন সজীব কাজিরহাট থানা এর পাঠানো তথ্য জানাযায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে বাজারের জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান ‘মডেল টেইলার্স’ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ​দোকান মালিক সমির বাবু জানান, রাতে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তিনি পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানটি গ্রাস করে ফেলে। অগ্নিকাণ্ডের তীব্রতায় দোকানের ভেতরে থাকা একাধিক সেলাই মেশিন, মূল্যবান থান কাপড় ও গ্রাহকদের তৈরি করা পোশাকসহ যাবতীয় মালামাল পুড়ে ধ্বংস হয়ে গেছে। এতে তিনি আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনের তিনতলায় ভাড়া থাকেন ডিএসবি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। গভীর রাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলে তিনি পোড়া গন্ধ পান। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ধোঁয়ার কুণ্ডলী। বিপদ আঁচ করতে পেরে তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের জানমাল বাজি রেখে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। ​একই সঙ্গে তিনি চিৎকার করে ও ডাক-চিৎকার দিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দ্রুত সজাগ করেন। তার তাৎক্ষণিক তৎপরতায় স্থানীয় লোকজন জড়ো হয়ে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বাজারের অন্য দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ​এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন​"মোহাম্মদ মিজানুর রহমান ডিএসবি যদি সময়মতো সবাইকে সতর্ক না করতেন, তবে পুরো কাজিরহাট বাজার পুড়ে ছাই হয়ে যেত। আজ এলাকা ও বাজারবাসী তার সাহসিকতার জন্য গর্বিত।" ​অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমির বাবু এখন দিশেহারা হয়ে সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রতীক্ষায় আছেন। বিস্তারিত জানতে সাথে থাকুন, বরিশাল দিগন্ত প্রেস
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি

Featured Post

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...


পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক

পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক ​"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।​ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।​বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল দিগন্ত প্রেস 🔴 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 🎤 সুযোগ দিচ্ছে বরিশাল দিগন্ত প্রেস নিউজ প্ল্যাটফর্ম আমরা সারাদেশে নিম্নোক্ত পদে সাংবাদিক নিয়োগ দিচ্ছি: ✅ জেলা প্রতিনিধি ✅ উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ স্টাফ রিপোর্টার ✅ ভিডিও রিপোর্টার 📌 যোগ্যতা: • ন্যূনতম এইচএসসি / সমমান • সংবাদ সংগ্রহে আগ্রহী ও সাহসী • স্মার্টফোন ব্যবহার দক্ষতা • সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা 📍 কর্মক্ষেত্র: নিজ নিজ জেলা/উপজেলা 💼 সুবিধাসমূহ: ✔ প্রেস আইডি কার্ড ✔ সম্মানী ভিত্তিক আয় ✔ অনলাইন ও ফেসবুক নিউজ কাভারেজ সুযোগ 📞 যোগাযোগ: ০১৭২৮৯৯৭৯৭৯

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

Blogroll

About

Copyright © বরিশাল দিগন্ত প্রেস | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com