Maandag 18 Mei 2026

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা
কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের জন্মস্থান লতা ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়ন ও সেবায় নিয়োজিত হতে চান ঢাকা মহানগর উত্তর যুবদলের সক্রিয় তরুণ নেতা মোঃ শাহজালাল সজীব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিতে এবং সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন তিনি। ​গত শুক্রবার মাগরিবের নামাজের পর কাজিরহাট থানা বাজার থেকে এই মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর এটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাবতলী বাজার, হুরারহাট বাজার এবং কাটাখালি হয়ে পুরো লতা ইউনিয়ন জুড়ে জনসচেতনতা ও গণসংযোগ তৈরি করে। শোডাউনে স্থানীয় যুবসমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ​গণসংযোগ ও শোডাউন চলাকালে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীব বলেন:​"আমি দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকায় সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলাম। ঢাকা সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আজ আমি আমার জন্মস্থানে ফিরে এসেছি। আমি লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার লক্ষ্য এই অবহেলিত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন করা। এজন্য আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।"
​স্থানীয়রা জানান, শাহজালাল সজীবের এই শোডাউনটি পুরো লতা ইউনিয়নে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ তরুণ নেতাকে আগামীতে চেয়ারম্যান হিসেবে পেলে ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি

Featured Post

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...


পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক

পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক ​"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।​ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।​বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল দিগন্ত প্রেস 🔴 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 🎤 সুযোগ দিচ্ছে বরিশাল দিগন্ত প্রেস নিউজ প্ল্যাটফর্ম আমরা সারাদেশে নিম্নোক্ত পদে সাংবাদিক নিয়োগ দিচ্ছি: ✅ জেলা প্রতিনিধি ✅ উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ স্টাফ রিপোর্টার ✅ ভিডিও রিপোর্টার 📌 যোগ্যতা: • ন্যূনতম এইচএসসি / সমমান • সংবাদ সংগ্রহে আগ্রহী ও সাহসী • স্মার্টফোন ব্যবহার দক্ষতা • সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা 📍 কর্মক্ষেত্র: নিজ নিজ জেলা/উপজেলা 💼 সুবিধাসমূহ: ✔ প্রেস আইডি কার্ড ✔ সম্মানী ভিত্তিক আয় ✔ অনলাইন ও ফেসবুক নিউজ কাভারেজ সুযোগ 📞 যোগাযোগ: ০১৭২৮৯৯৭৯৭৯

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

Blogroll

About

Copyright © বরিশাল দিগন্ত প্রেস | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com