কাজিরহাট থানা আদর্শ নগরের স্কুলছাত্রী মরিয়ম হত্যার ৮ মাস: বিচারহীনতায় কাটছে দিন, এখনো অধরা খুনিরা
মোঃ জুনায়েত হোসেন (কাজিরহাট থানা প্রতিনিধি)
এর পাঠানো তথ্য জানাযায় ( বরিশাল দিগন্ত প্রেস)
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আদর্শ নগরে অষ্টম শ্রেণির ছাত্রী মোসাঃ মরিয়ম আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচার পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত মরিয়মের হতভাগ্য বাবা-মা এখন শুধু আহাজারি করছেন।
ঘটনার শুরু গত বছরের ৭ জুলাই (০৭/০৭/২০২৫)। সেদিন পরীক্ষা শেষ করে বিদ্যালয় থেকে বাড়ির পথে রওনা হয়েছিল মরিয়ম। পথিমধ্যেই নিখোঁজ হয় সে। পরিবার দিন-রাত হন্যে হয়ে খুঁজেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের ১০-১২ দিন পর স্থানীয় একটি পাটের জাকের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়মের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। সেই বীভৎস দৃশ্য দেখে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ধর্ষণ ও হত্যার অভিযোগ,,এলাকাবাসীর দাবি, পথ থেকে তুলে নিয়ে গিয়ে মরিয়মকে পাশবিক নির্যাতনের পর অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত কিছু দুষ্কৃতকারী দীর্ঘক্ষণ নজরদারিতে রেখে নির্জন স্থানে তাকে আক্রমণ করে। অথচ রহস্যজনকভাবে দীর্ঘ আট মাসেও গোয়েন্দা পুলিশ বা সংশ্লিষ্ট থানা প্রশাসন প্রকৃত খুনিদের চিহ্নিত করতে কিংবা গ্রেফতার করতে সক্ষম হয়নি।
পরিবারের আর্তনাদ ও বিচারহীনতা,,আট মাস অতিবাহিত হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মরিয়মের বাবা-মা। তারা বলেন,"আমরা শুধু আমাদের কলিজার টুকরো মেয়ের হত্যার বিচার চেয়েছি। আটটা মাস পার হয়ে গেল, অথচ পুলিশ আজও বলতে পারল না কে বা কারা আমার মেয়েটাকে মারল। আমরা কি বিচার পাব না?"
বর্তমানে আদর্শ নগর এলাকার মানুষের মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে তীব্র আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—একটি জনবহুল এলাকার পাশ থেকে মেয়েটি নিখোঁজ হলো এবং দশ দিন পর লাশ পাওয়া গেল, তবুও কেন অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকবে?নির্দোষ এই স্কুলছাত্রীর খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে মরিয়মের পরিবার ও এলাকাবাসী।
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)

