মুলাদীতে নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
মুলাদি থানা প্রতিনিধি / বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’। ইউনিয়নের রামারপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আসন্ন ঈদকে আনন্দময় করতে এবং অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। চিকিৎসা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের হাতে মানসম্মত ওষুধ বিনামূল্যে তুলে দেওয়া হয়।
বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, উৎসবের আগে এমন মানবিক সেবা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকদের আন্তরিকতা এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমে গ্রামবাসী অত্যন্ত সন্তুষ্ট।
"ঈদের আগে আমাদের মতো গরিব মানুষের জন্য ফ্রি চিকিৎসা আর ওষুধের ব্যবস্থা করায় আমরা অনেক উপকৃত হলাম। ফাউন্ডেশনের এই ভালোবাসা আমরা সারাজীবন মনে রাখব।" — সুবিধাভোগী এক গ্রামবাসীফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। পবিত্র ঈদ উপলক্ষে গ্রামের গরিব-দুঃখী মানুষ যাতে সুস্থ শরীরে আনন্দ উপভোগ করতে পারে, সেই উদ্দেশ্যেই এই ফ্রি মেডিসিন ক্যাম্পের আয়োজন। আগামীতেও এ ধরনের জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।
মুলাদীতে নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
মুলাদীতে নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
Sondag 22 Maart 2026
মেহেন্দিগঞ্জে প্রতিমন্ত্রী রাজিব আহসানের ঈদ উপহার বিতরণ: তুলাতুলি গ্রামের ঘরে ঘরে পৌঁছাল ভালোবাসা
মেহেন্দিগঞ্জে প্রতিমন্ত্রী রাজিব আহসানের ঈদ উপহার বিতরণ: তুলাতুলি গ্রামের ঘরে ঘরে পৌঁছাল ভালোবাসা
বরিশাল দিগন্ত প্রেস | ২২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বরিশালের মেহেন্দিগঞ্জে ঈদবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২২ মার্চ) সকালে কাজিরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের তুলাতুলি ুচ্ছগ্রামএই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলাতুলি উচ্চ গ্রামের সকল সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন।বস্ত্র বিতরণকালে মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি মানুষের দোড়গোড়ায় ঈদের আনন্দ পৌঁছে দিতে বদ্ধপরিকর। তুলাতুলি গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। এই উপহার কেবল কাপড় নয়, এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতার নিদর্শন।"সকাল থেকেই তুলাতুলি গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। গ্রামের প্রতিটি পরিবার নতুন কাপড় পেয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রীর এই ব্যক্তিগত উপস্থিতি ও আন্তরিকতা তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বরিশাল দিগন্ত প্রেস | ২২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বরিশালের মেহেন্দিগঞ্জে ঈদবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২২ মার্চ) সকালে কাজিরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের তুলাতুলি উচ্চ গ্রামে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলাতুলি উচ্চ গ্রামের সকল সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন।বস্ত্র বিতরণকালে মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি মানুষের দোড়গোড়ায় ঈদের আনন্দ পৌঁছে দিতে বদ্ধপরিকর। তুলাতুলি গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। এই উপহার কেবল কাপড় নয়, এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতার নিদর্শন।"সকাল থেকেই তুলাতুলি গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। গ্রামের প্রতিটি পরিবার নতুন কাপড় পেয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রীর এই ব্যক্তিগত উপস্থিতি ও আন্তরিকতা তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
কাজিরহাট থানা প্রতিনিধি, বরিশাল দিগন্ত প্রেস
২ নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ কামাল হাওলাদার:
২ নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ কামাল হাওলাদার:
কাজিরহাট থানা প্রতিনিধি | বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ২ নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান ঘোষণা করেছেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ কামাল হাওলাদার। সম্প্রতি তার নিজ ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন।i
বক্তব্যের শুরুতেই কামাল হাওলাদার বলেন, “আমি যদি চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হতে পারি, তবে লতা ইউনিয়নের যে সমস্ত কাজ এখনো অসমাপ্ত রয়েছে, তা অগ্রাধিকার ভিত্তিতে শেষ করবো। আমি অতীতেও সাধারণ মেহনতি মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।”
উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ইউনিয়নের বর্তমান রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিগত দিনে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, তাতে সাধারণ মানুষের যাতায়াতে চরম ব্যাঘাত ঘটছে। আমি দায়িত্ব পেলে এই ভোগান্তি দূর করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব।”
তিনি সমাজ সংস্কারের ওপর জোর দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন:
দুর্নীতিমুক্ত প্রশাসন: আমার ইউনিয়নে দুর্নীতির কোনো ঠাঁই হবে না।
মাদক নির্মূল: যুবসমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
সুদ ও ঘুষ বন্ধ: সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সেবা পায়, সেজন্য সুদ ও ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদর্শ ইউনিয়ন গড়ার স্বপ্ন কামাল হাওলাদার তার বক্তব্যে আরও উল্লেখ করেন, লতা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। গ্রামের মানুষ যাতে সুখে থাকে এবং উন্নত স্বাস্থ্য ও জীবনযাত্রার মান পায়, তা নিশ্চিত করতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
Teken in op:
Plasings (Atom)
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহুর উদ্দিন তুহিন ভাইয়ের সাথে ছাত্রদল নেতা মোঃ ওসমান গনি নয়ন ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহুর উদ্দিন তুহিন ভাইয়ের সাথে ছাত্রদল নেতা মোঃ ওসমান গনি নয়ন ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)
- Mei 24 (1)
- Mei 25 (1)
- Jun. 02 (1)
- Jun. 03 (1)






