সুপারি গাছই এখন একমাত্র ভরসা: কাজিরহাটে ‘কাঠের পোল’ ব্রিজটি ৬-৭ বছর ধরে ভাঙা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ, বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আসলী সন্তোষপুর এলাকার ঐতিহ্যবাহী ‘কাঠের পোল’ নামে পরিচিত ব্রিজটি বিগত ৬-৭ বছর ধরে ভেঙে পড়ে আছে। দীর্ঘদিন ধরে এটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় বর্তমানে সুপারি গাছের সাঁকোর ওপর ভরসা করেই চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে হাজার হাজার মানুষ। ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই এলাকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা।
কাঠের পোল থেকে মরণফাঁদ,স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, একসময় এটি সম্পূর্ণ কাঠের তৈরি ছিল বলেই এলাকায় এটি ‘কাঠের পোল’ নামে পরিচিতি পায়। পরবর্তীতে কাঠের পোলটি ভেঙে গেলে সেখানে হালকা ঢালাই দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। কিন্তু টেকসই ও মানসম্মত কাজ না হওয়ায় ঢালাইয়ের সেই ব্রিজটিও ভেঙে নদী বা খালের গর্ভে বিলীন হয়ে যায়। আজ দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে এই ভাঙা ব্রিজটি এলাকাবাসীর জন্য এক চরম মরণফাঁদে পরিণত হয়েছে।
সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার যেকোনো ধরনের যানবাহন ভ্যান, ইজিবাইক বা অটো জরুরি চলাচল পুরোপুরি বন্ধ। এর ফলে এলাকার সাধারণ মানুষ, রোগী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন সময় অপচয় হচ্ছে, তেমনি দুর্ভোগ ও যাতায়াত খরচ বেড়েছে কয়েক গুণ।
আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর,বর্তমানে ভাঙা ব্রিজের ওপর স্থানীয় উদ্যোগে কয়েকটি সুপারি গাছ ফেলে যাতায়াতের সাময়িক ব্যবস্থা করা হয়েছে। এই নড়বড়ে সুপারি গাছের ওপর দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের নিয়ে পারাপারের সময় চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় পরিবারগুলোকে।
"বিগত ছয়-সাত বছর ধরে ব্রিজটি এভাবে ভেঙে পড়ে আছে। বছরের পর বছর পার হয়ে গেলেও এটি পুনর্নির্মাণের কোনো লক্ষণ নেই। ব্রিজটি আদেও কখনো নির্মাণ হবে কি না, তা আমরা জানি না। আমরা শুধু আশার আলো দেখেই দিন পার করছি, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। আমরা অতি দ্রুত এখানে একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।"
যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশা থেকে মুক্তি পেতে এবং আসলী সন্তোষপুর এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহুর উদ্দিন তুহিন ভাইয়ের সাথে ছাত্রদল নেতা মোঃ ওসমান গনি নয়ন ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহুর উদ্দিন তুহিন ভাইয়ের সাথে ছাত্রদল নেতা মোঃ ওসমান গনি নয়ন ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)
- Mei 24 (1)
- Mei 25 (1)
- Jun. 02 (1)
- Jun. 03 (1)
