৪৩ দিনে ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৪১ হাজার কোটি টাক
অনলাইন পোটলায় নিউজ, বরিশাল দিগন্ত প্রেস
ক্ষমতায় আসার মাত্র ৪৩ দিনের মধ্যে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নতুন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের ঋণের সঙ্গে মিলিয়ে সর্বশেষ তিন মাসে এ পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আয়ের বড় ঘাটতির কারণে সরকারের নিয়মিত ব্যয় মেটাতে ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়ছে। এতে চলতি ২০২৫–২৬ অর্থবছরের নির্ধারিত ঋণ লক্ষ্যমাত্রা ৯ মাসেই ছাড়িয়ে গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ১৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ—এই দেড় মাসেই নেওয়া হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ। আর জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ঋণ বেড়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা, যা আগের ছয় মাসের মোট ঋণের চেয়েও বেশি।
চলতি অর্থবছরে ব্যাংক থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য থাকলেও প্রথম নয় মাসেই তা ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকায়।
শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৮ মাসে ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকায়।
উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, কমেছে ভোগব্যয়ও। এর প্রভাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭১ হাজার কোটি টাকা।
Maandag 20 April 2026
Teken in op:
Plasings (Atom)
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)
