Maandag 06 April 2026

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী বরিশাল দিগন্ত প্রেস / ৬ এপ্রিল ২০২৬, ১৯:০৪ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জানি এবার পরীক্ষায় নকল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকারের ওপর নির্ভর করে নকল করা। এই শিক্ষকরাই নকল বন্ধ করেছিল, এই শিক্ষকরাই নকল করিয়েছে।  তিনি বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এখন আর কাউকে শাস্তি দেওয়া যায় না, সেখানে কিছু নেই। এই আইন সংশোধনের জন্য কাজ চলছে। সেখানে ডিজিটাল আইন ঢুকাতে হবে। নকল করায় ছাত্রকে, শিক্ষককে শাস্তি দিচ্ছেন, কিন্তু কেন্দ্র পরিদর্শককে শাস্তি দিচ্ছেন না। কেন্দ্রের বেঞ্চের নিচে, বাথরুমে নকল ঢুকিয়ে রাখে, এটি কে করে নিশ্চয়ই অথোরিটি করে। বাইরে থেকে মন্ত্রী-এমপিদের লোকজন মব করে নকল সাপ্লাই দিলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কাউকে ছাড়া যাবে না। সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টা থেকে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা শুরু হয়। বিকেল ৪টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের ডেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় অতিরিক্ত ৬ মাস সময়ে চলে যায়। সে জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একদিন অনলাইনে একদিন অফলাইনে ক্লাস শুরুর বিষয়ে এখনো আলোচনা চলছে। সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এটি হলেও শুধু মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে। এ সময় পরিদর্শন শেষে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন মন্ত্রী। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান
Read More

২ বছরের সন্তানকে রেখে ২১ দিন ধরে নিখোঁজ মা: দিশেহারা পরিবার

​২ বছরের সন্তানকে রেখে ২১ দিন ধরে নিখোঁজ মা: দিশেহারা পরিবার কাজিরহাট থানা প্রতিনিধি, বরিশাল দিগন্ত প্রেস বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নে এক তরুণী মা গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই তরুণীর নাম সারা মনি। বাড়িতে রেখে যাওয়া তার দুই বছরের শিশু সন্তানের কান্না আর পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ​নিখোঁজ সারা মনি ২ নং লতা ইউনিয়নের আসলী সন্তেসপুর গ্রামের সরদার বাড়ির নাসির সরদারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ দিন আগে স্থানীয় বাজারে জুতা কেনার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ঘরে ফেরেননি। ​সারা মনির মা নাছিমা বেগম জানান, বাজার থেকে ফেরার কথা থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার পর তারা চিন্তিত হয়ে পড়েন। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ​২ বছরের শিশুর জন্য হাহাকার ​সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, সারা মনি যাওয়ার সময় তার দুই বছর বয়সী শিশু সন্তানকে বাড়িতে রেখে যান। মায়ের মমতা বঞ্চিত শিশুটি গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত কান্নাকাটি করছে, যা পরিবারের সদস্যদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। মেয়ের কোনো হদিস না পেয়ে এবং নাতির এই অবস্থা দেখে বাবা-মা বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। ​পরিবারের আকুতি ​নিখোঁজ সারা মনির পরিবার তার সন্ধান পেতে স্থানীয় প্রশাসন ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ​"আমার মেয়েটা জুতা কিনতে যাওয়ার কথা বলে বের হইলো, আর আসলো না। কোলের বাচ্চাটা সারাদিন মায়ের জন্য কান্নাকাটি করে, আমরা ওকে কী বলে শান্ত দেব জানি না।" ​নাম: সারা মনি ​বাবার নাম: নাসির সরদার ​গ্রাম: আসলী সন্তেসপুর (সরদার বাড়ি) ​ইউনিয়ন: ২ নং লতা, কাজিরহাট থানা, মেহেন্দিগঞ্জ। বরিশাল ​নিখোঁজের সময়কাল: ২১ দিন।
Read More

স্বপ্নের সড়ক এখন মরণফাঁদ: বছর না ঘুরতেই ভাঙনে বিলীন কাজিরহাটের কোটি টাকার রাস্তা,ভুগছে জনগণ

স্বপ্নের সড়ক এখন মরণফাঁদ: বছর না ঘুরতেই ভাঙনে বিলীন কাজিরহাটের কোটি টাকার রাস্তা,ভুগছে জনগণ স্টপ রিপোর্টার মোঃ জুনায়েত হোসেন,কাজিরহাট থানা বরিশাল দিগন্ত প্রেস বরিশাল জেলার কাজিরহাট থানাধীন বাংলাবাজার সংলগ্ন পশ্চিম কাটাখালি এলাকার প্রধান সড়কটি সংস্কারের এক বছর পার হতে না হতেই ধসে খালের মধ্যে বিলীন হয়ে গেছে। সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় মজবুত করে সড়কটি নির্মাণের কথা থাকলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে জরাজীর্ণ থাকা এই ইটের সড়কটি সংস্কারের কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সম্পূর্ণ সিসি ঢালাই করে টেকসইভাবে নির্মাণের পরিকল্পনা ছিল। খালের পাশ দিয়ে যাওয়া ঝুকিপূর্ণ স্থানগুলোতে পাইলিং করার কথা থাকলেও অভিযোগ উঠেছে যে, ঠিকাদারী প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ শেষ করেছে। ​গ্রামবাসীদের অভিযোগ, কাজ চলাকালীন সময়ে সিমেন্ট ও বালুর পরিমাপে ব্যাপক কারচুপি করা হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া এই কাজ ২০২৪ সালের শুরুর দিকে শেষ হয়। কিন্তু উদ্বোধনের কয়েক মাস না যেতেই ২০২৪ সালের মাঝামাঝি থেকে রাস্তাটি ভাঙতে শুরু করে। ​বর্তমানে ২০২৫ সালের শেষ নাগাদ দেখা যাচ্ছে, পুরো রাস্তার বিভিন্ন অংশে ফাটল ধরে খালের পেটে চলে গেছে। রাস্তার সিসি ঢালাই উঠে গিয়ে ভেতরের খোয়া বেরিয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বড় কোনো যান চলাচল তো দূরের কথা, এখন ভ্যান বা মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ​এলাকার ক্ষুব্ধ জনতা জানান:​"আমরা ভেবেছিলাম এই পাকা রাস্তার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। কিন্তু এক বছরও শান্তিতে চলতে পারলাম না। কোনো বড় গাড়ি চলল না, অথচ তার আগেই রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল। এটা সরকারি টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়।" ​কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন, ​স্থানীয়দের দাবি, ঠিকাদারের গাফিলতি এবং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের অবহেলার কারণেই আজ এই জনগুরুত্বপূর্ণ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পুনরায় সংস্কার এবং পাইলিংয়ের মাধ্যমে স্থায়িত্ব নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি

Featured Post

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...


পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক

পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক ​"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।​ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।​বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল দিগন্ত প্রেস 🔴 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 🎤 সুযোগ দিচ্ছে বরিশাল দিগন্ত প্রেস নিউজ প্ল্যাটফর্ম আমরা সারাদেশে নিম্নোক্ত পদে সাংবাদিক নিয়োগ দিচ্ছি: ✅ জেলা প্রতিনিধি ✅ উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ স্টাফ রিপোর্টার ✅ ভিডিও রিপোর্টার 📌 যোগ্যতা: • ন্যূনতম এইচএসসি / সমমান • সংবাদ সংগ্রহে আগ্রহী ও সাহসী • স্মার্টফোন ব্যবহার দক্ষতা • সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা 📍 কর্মক্ষেত্র: নিজ নিজ জেলা/উপজেলা 💼 সুবিধাসমূহ: ✔ প্রেস আইডি কার্ড ✔ সম্মানী ভিত্তিক আয় ✔ অনলাইন ও ফেসবুক নিউজ কাভারেজ সুযোগ 📞 যোগাযোগ: ০১৭২৮৯৯৭৯৭৯

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

Blogroll

About

Copyright © বরিশাল দিগন্ত প্রেস | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com