নাজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান রনির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মুলাদী থানা
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল মুলাদী থানার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর এলাকার বাসিন্দা মেহেদী হাসান রনি মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।রোজ শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় আকস্মিক দুর্ঘটনার শিকার হন রনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি; কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মেহেদী হাসান রনি সাহেবের চরের একজন পরিচিত ও অমায়িক তরুণ হিসেবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
অনলাইন আরও খবর পেতে সঙ্গেই থাকুন বরিশাল দিগন্ত প্রেস
Saterdag 04 April 2026
বরিশালে এনসিপির রাজনৈতিক কর্মশালা ও মিলন মেলা–২০২৬ অনুষ্ঠিত
বরিশালে এনসিপির রাজনৈতিক কর্মশালা ও মিলন মেলা–২০২৬ অনুষ্ঠিত
বরিশাল, ৩ এপ্রিল ২০২৬: নিজস্ব প্রতিবেদক বরিশাল
বরিশাল দিগন্ত প্রেস
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে “রাজনৈতিক কর্মশালা ও মিলন মেলা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আলি ও ইমরান মৃর্ধা, মহানগর সংগঠক মোহন হোসেন এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক বনি আমিনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ বিন রনি বলেন, “দেশে একটি সুস্থ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হলে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।”
বিশেষ অতিথি রফিকুল ইসলাম কনক বলেন, “গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ইতিবাচক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করতে হবে।”
সভাপতির বক্তব্যে আবু সাঈদ মুসা বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
বক্তারা বিরোধীদলের রাজনৈতিক করণীয়, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং দেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
Teken in op:
Plasings (Atom)
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)


