Donderdag 02 April 2026
কাজিরহাট ২ নং লতা ইউনিয়ন ব্রিজ যেন মরণফাঁদ: ৪ বছর ধরে ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ
কাজিরহাট ২ নং লতা ইউনিয়ন ব্রিজ যেন মরণফাঁদ: ৪ বছর ধরে ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ
নিজস্ব প্রতিবেদক, কাজিরহাট থানা
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আসলি সন্তোষপুর এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘ তিন-চার বছর ধরে ভেঙে পড়ে আছে। সন্তোষপুর বাংলাবাজার স্কুলের পেছনে চৌধুরী বাড়ির সামনের এই ব্রিজটি বর্তমানে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি মাঝখান থেকে ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। অথচ এই ব্রিজটি দিয়েই প্রতিদিন কয়েক গ্রামের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা যাতায়াত করেন। সামনেই বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন সকাল-বিকেল শত শত মানুষের যাতায়াত এই পথেই। কিন্তু ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
সুপারি গাছই একমাত্র ভরসা, সরকারি কোনো উদ্যোগ না দেখে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজের ভাঙা অংশে সুপারি গাছ বিছিয়ে দিয়েছেন। বর্তমানে ঝুঁকি নিয়েই তার ওপর দিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। তবে স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানিতে সুপারি গাছ পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে শিশু শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য এই পারাপার এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
"আমরা কয়েক বছর ধরে এই কষ্টের মধ্যে আছি। ব্রিজের ওপর সুপারি গাছ দিয়ে চলাচল করছি, কিন্তু বর্ষা এলে জীবন হাতে নিয়ে চলতে হয়। একটা ব্রিজ কি তিন-চার বছরেও ঠিক হয় না?"
স্কুলের ঠিক পেছনেই ব্রিজটির অবস্থান হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে থাকায় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে অসুস্থ রোগী পরিবহন কিংবা বাজারে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে কয়েক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এলাকাবাসীর একটাই দাবি—আর কতকাল তারা এভাবে সুপারি গাছের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করবেন? গ্রামবাসী দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ করে তাদের যাতায়াতের পথ সুগম করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
Teken in op:
Plaas opmerkings (Atom)
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)

0 opmerkings:
Plaas 'n opmerking