Donderdag 02 April 2026
পিরিজপুর মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা
পিরিজপুর মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
বরিশাল দিগন্ত প্রেস
মাইকিং করে ২ হাজার টাকা করে কেজি বিক্রি বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২০ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে সেই মাছ নিমালে উঠলে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের মোঃ হোসেন শরিফ পাচঁ লাখ টাকায় মাছটি কিনেন জেলেদের কাছ থেকে। বুধবার সকাল ১০ টায় মঠবাড়িয়া মাছ বাজারে খটক মাছটি কেটে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে এবং দেখতে মাছ বাজারে ভিড় করেন। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। খটক মাছ ৫ লক্ষ টাকা দামে ক্রয় করেছেন বলে জানান । মাছটি মঠবাড়িয়ায় আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে ব্যপক কৌতুহল সৃষ্টি হয়।
এরপর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি টের পেয়ে মাছটি জব্দ করে হারপিক দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এবং পরীক্ষার জন্য কিছু মাছ ল্যাবে পাঠানো হয়।এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।
মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, খটক মাছ বিক্রির খবর পেয়ে তাৎখনিক জব্দ করি। এসময় মাছ ব্যবসায়ী পালিয়ে যায়।
বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হোসেন জানান, বিলুপ্তপ্রায় খটক মাছটি মঠবাড়িয়া উপজেলা প্রশাসন জব্দ করেছে। খবর পেয়ে মাছটির হারপিক দিয়ে মাটি চাপা দেয়া হয় এবং কিছু মাছ ল্যাবে টেষ্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
Teken in op:
Plaas opmerkings (Atom)
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা
মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)

0 opmerkings:
Plaas 'n opmerking