Saterdag 13 Junie 2026
নোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার বিবরণ,শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কালুরঘাট সেতু পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন।
যা জানিয়েছে ফায়ার সার্ভিস,বোয়ালখালী ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে।নিহতের বর্ণনা দিয়ে তিনি বলেন, “নিহত ব্যক্তির পরনে নীল রঙের গেঞ্জি ও লুঙ্গি ছিল। ট্রেনের ধাক্কায় তার দেহ কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।”
স্টেশন মাস্টারের বক্তব্য,,গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কালুরঘাট সেতু পার হয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি বিকেল ৪টা ৩৮ মিনিটে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।পরবর্তী পদক্ষেপ,,ঘটনার বিষয়ে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তা সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Teken in op:
Plaas opmerkings (Atom)
আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি
Featured Post
নোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী ‘প্রবা...
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক
"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
-
২ নং লতা ইউনিয়নকে আধুনিক ও আদর্শ হিসেবে গড়তে চান মোঃ শাহজালাল সজীব নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ,, বরিশাল দিগন্ত প্রেস আসন্ন ইউনিয়ন পরিষ...
-
কাজিরহাট থানার পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজিরহাট থানা প্রতিবেদক / বরিশাল দিগন্ত প্রেস March 27, 2026 বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেল...
-
পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক "উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—...
বরিশাল দিগন্ত প্রেস
বরিশাল দিগন্ত প্রেস
- Feb. 26 (1)
- Feb. 27 (4)
- Feb. 28 (4)
- Mrt. 01 (1)
- Mrt. 02 (1)
- Mrt. 03 (1)
- Mrt. 04 (1)
- Mrt. 08 (1)
- Mrt. 09 (2)
- Mrt. 14 (2)
- Mrt. 15 (1)
- Mrt. 19 (1)
- Mrt. 22 (3)
- Mrt. 23 (1)
- Mrt. 24 (1)
- Mrt. 25 (5)
- Mrt. 26 (1)
- Mrt. 27 (1)
- Mrt. 29 (3)
- Mrt. 30 (1)
- Mrt. 31 (2)
- Apr. 02 (3)
- Apr. 03 (3)
- Apr. 04 (2)
- Apr. 05 (3)
- Apr. 06 (3)
- Apr. 07 (4)
- Apr. 08 (2)
- Apr. 10 (1)
- Apr. 11 (2)
- Apr. 13 (1)
- Apr. 14 (1)
- Apr. 16 (2)
- Apr. 17 (1)
- Apr. 19 (2)
- Apr. 20 (1)
- Apr. 23 (2)
- Apr. 24 (1)
- Mei 06 (1)
- Mei 11 (1)
- Mei 13 (3)
- Mei 18 (1)
- Mei 24 (1)
- Mei 25 (1)
- Jun. 02 (1)
- Jun. 03 (1)
- Jun. 13 (1)
0 opmerkings:
Plaas 'n opmerking