Vrydag 03 April 2026

দাউদকান্দিতে শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে নির্যাতন, অভিযোগহীনতায় ধামাচাপার শঙ্কা

দাউদকান্দিতে শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে নির্যাতন, অভিযোগহীনতায় ধামাচাপার শঙ্কা প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:১০ মিনিট বরিশাল দিগন্ত প্রেস কুমিল্লার দাউদকান্দিতে উম্মে হাবিবা (৮) নামের এক শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে নৃশংস নির্যাতনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামে সোমবার (৩০ মার্চ) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে শিশুটিকে ফুসলিয়ে নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তাকে মারধর ও শারীরিক নির্যাতন চালিয়ে কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সন্দেহের তীর শিশুটির এক নিকট আত্মীয়ের দিকে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। ঘটনার পর থেকে শিশুটির এক চাচাতো ভাই গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পরপরই শিশুটির বাবা মো. বিল্লাল হোসেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও, বর্তমানে তিনিও বিষয়টি প্রকাশ্যে না আনতে এবং অভিযোগ দায়ের থেকে বিরত থাকার চেষ্টা করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আব্দুল হালিম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে সচেতন মহল বলছে, অভিযোগ দায়ের না হওয়া এবং পরিবারের নীরবতায় ঘটনাটি ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত তদন্ত ও শিশুটির ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 opmerkings:

Plaas 'n opmerking

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি

Featured Post

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...


পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক

পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক ​"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।​ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।​বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল দিগন্ত প্রেস 🔴 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 🎤 সুযোগ দিচ্ছে বরিশাল দিগন্ত প্রেস নিউজ প্ল্যাটফর্ম আমরা সারাদেশে নিম্নোক্ত পদে সাংবাদিক নিয়োগ দিচ্ছি: ✅ জেলা প্রতিনিধি ✅ উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ স্টাফ রিপোর্টার ✅ ভিডিও রিপোর্টার 📌 যোগ্যতা: • ন্যূনতম এইচএসসি / সমমান • সংবাদ সংগ্রহে আগ্রহী ও সাহসী • স্মার্টফোন ব্যবহার দক্ষতা • সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা 📍 কর্মক্ষেত্র: নিজ নিজ জেলা/উপজেলা 💼 সুবিধাসমূহ: ✔ প্রেস আইডি কার্ড ✔ সম্মানী ভিত্তিক আয় ✔ অনলাইন ও ফেসবুক নিউজ কাভারেজ সুযোগ 📞 যোগাযোগ: ০১৭২৮৯৯৭৯৭৯

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

Blogroll

About

Copyright © বরিশাল দিগন্ত প্রেস | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com