Saterdag 14 Maart 2026

রমজানে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালো ‘বরিশাল দিগন্ত প্রেস’: উপহার পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা

রমজানে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালো ‘বরিশাল দিগন্ত প্রেস’: উপহার পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা ​নিজস্ব প্রতিবেদক, /বরিশাল দিগন্ত প্রেস / বরিশাল পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিশেষ উপহার বিতরণ করেছে বরিশাল দিগন্ত প্রেস। নিত্যপ্রয়োজনীয় ও শিক্ষা সহায়ক এসব উপহার হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে স্থানীয় শিক্ষার্থীরা। ​বরিশাল দিগন্ত প্রেসের পক্ষ থেকে দেওয়া এই উপহারের প্যাকেটে ছিল ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী। ডায়েরি, কলম, খাতা থেকে শুরু করে রমজানের বিশেষ কিছু উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমান সময়ে পড়াশোনার খরচ ও আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাওয়ায় এই উপহারগুলো শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে জানিয়েছেন অভিভাবকরা।
​উপহার পেয়ে আনন্দিত এক শিক্ষার্থী জানায়:​"আমরা সত্যিই ভাবতে পারিনি আমাদের জন্য এত সুন্দর প্রয়োজনীয় এতগুলো জিনিস একসাথে উপহার পাবো সেটা ভাবনার বাইরে ছিল। বরিশাল দিগন্ত প্রেসের এই ভালোবাসা আমাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।" ​আরেক শিক্ষার্থী আবেগপ্লুত হয়ে বলে, "বরিশাল দিগন্ত প্রেসের দেওয়া এই গিফটগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া। তারা আমাদের কথা ভেবেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের।" ​বরিশাল দিগন্ত প্রেসের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময়ই মানসম্মত সেবার পাশাপাশি সামাজিক কাজে অবদান রাখতে চায়। রমজানের এই পবিত্র মাসে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানোই ছিল তাদের মূল লক্ষ্য। আগামীতেও তারা এ ধরণের জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

0 opmerkings:

Plaas 'n opmerking

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আমরা সঠিক সময় সঠিক ঘটনার সকলের সামনে তুলে দরি

Featured Post

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা

মোটরসাইকেল বহর নিয়ে পুরো লতা ইউনিয়নে তরুণ নেতা মোঃ শাহজালাল সজীবের শোডাউন, চাইলেন দোয়া ও ভালোবাসা কাজিরহাট থানার ডেস্ক রিপোর্টে জানা যায়, ...


পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক

পিলারে ভয়াবহ ভাঙন: আতঙ্কে ২নং লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার হাজারো মানুষ ও চালক ​"উপরে ঠিকঠাক নিচ দিয়ে সদরঘাট"—তেমনই দেখা গেলো একটি ব্রিজ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাবাজার থেকে হাজিরহাট যাওয়ার যে প্রধান (মেইন) সংযোগ সেতুটি রয়েছে, সেটির দুটি পিলারের নিচের অংশ পানিতে ক্ষয়ে গিয়ে বেহাল দশা সৃষ্টি হয়েছে।​ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই সেতুটি দিয়ে। বর্তমানে পিলারের কঙ্কালসার অবস্থা দেখে গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যার ফলে চালকরাও দুর্ঘটনার ভয়ে থাকেন। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বড় গাড়িগুলো এখন ঠিকমতো চলাচল করতে পারছে না।​বাংলাদেশ সরকারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, এই সেতুটি যেন অতি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। একটি যেনো সুন্দর সেতু নির্মাণের মাধ্যমেই এলাকার মানুষ এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল দিগন্ত প্রেস 🔴 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 🎤 সুযোগ দিচ্ছে বরিশাল দিগন্ত প্রেস নিউজ প্ল্যাটফর্ম আমরা সারাদেশে নিম্নোক্ত পদে সাংবাদিক নিয়োগ দিচ্ছি: ✅ জেলা প্রতিনিধি ✅ উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ স্টাফ রিপোর্টার ✅ ভিডিও রিপোর্টার 📌 যোগ্যতা: • ন্যূনতম এইচএসসি / সমমান • সংবাদ সংগ্রহে আগ্রহী ও সাহসী • স্মার্টফোন ব্যবহার দক্ষতা • সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা 📍 কর্মক্ষেত্র: নিজ নিজ জেলা/উপজেলা 💼 সুবিধাসমূহ: ✔ প্রেস আইডি কার্ড ✔ সম্মানী ভিত্তিক আয় ✔ অনলাইন ও ফেসবুক নিউজ কাভারেজ সুযোগ 📞 যোগাযোগ: ০১৭২৮৯৯৭৯৭৯

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

বরিশাল দিগন্ত প্রেস

Blogroll

About

Copyright © বরিশাল দিগন্ত প্রেস | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com